ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মাঝে মাঝে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি’

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারাল টাইগাররা।

শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে সবশেষ তিন টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দিনের শেষ সেশনে পাকিস্তানি ব্যাটসম্যানদের অলআউট করে জয় নিশ্চিত করে টাইগাররা।

১০৪ রানের বিশাল জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে জয়ের পাশাপাশি প্রশংসা পাচ্ছে দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য।

প্রথম ইনিংসে ৪১৩ রান করে বাংলাদেশ। জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। ২৭ রানের লিড নিয়ে আজ পঞ্চম দিনের মধ্যাহ্ন ভোজের আগে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণার সাহসী সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।

২৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। ১০৪ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা।তিনি একাই শিকার করেন ৫ উইকেট।

খেলা শেষ সংবাদ সম্মেলনে এই সাহসী পদক্ষেপ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাটিংয়ে আমরা সকাল থেকেই পরিষ্কার ছিলাম যে আমরা কী করতে চাই। সত্যি বলতে আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০টি রান করার। তবে মাঝে মাঝে আমার মনে হয় যে এইরকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি। টেস্ট টিম হিসেবে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, ওপরের দিকে যাচ্ছি। তাই আমরা কিছুটা ঝুঁকি নিয়েছি।’

দলের শক্তির ওপর ভরসা রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত আরও বলেন, ‘প্রথমত আমরা এখনো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা ইংল্যান্ডের মতো দল হইনি। তবে আমার মনে হয় আমাদের এখন পাঁচজন ভালো বোলার আছে বলেই এই সাহসগুলো নিতে পারছি।’

শান্ত যোগ করেন, টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পরিণত হয়ে ওঠার পথে এমন মানসিকতা বজায় রাখা ভবিষ্যতে দলকে আরও আত্মবিশ্বাসী করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মাঝে মাঝে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি’

আপডেট সময় ০৯:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬