ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক সপ্তাহ আগে আমি মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলাম: ডোনাল্ড ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানের এক সপ্তাহ আগে তিনি সরাসরি মাদুরোকে ফোন করে বলেছিলেন, ‘আপনাকে হার মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে।’

শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব তথ্য জানান। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র এখন থেকে ‘জোরালোভাবে যুক্ত’ হতে যাচ্ছে।

অভিযান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমাদের অনেক বেশি নিখুঁত এবং শক্তিশালী কিছু করার দরকার ছিল। আমরা চার দিন আগেই এই অপারেশন চালাতে চেয়েছিলাম কিন্তু তখন আবহাওয়া অনুকূলে ছিল না। নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। হঠাৎ আকাশ পরিষ্কার হতেই আমরা নির্দেশ দিলাম এগিয়ে যাও।’

আটকের সময় মাদুরোর অবস্থান বর্ণনা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মাদুরো যে বাড়িতে ছিলেন সেটি বাড়ির চেয়ে একটি দুর্ভেদ্য দুর্গের মতোই ছিল। তার চারপাশে নিরেট ইস্পাতে ঘেরা ছিল।’

অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলে পুনরায় নিশ্চিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের কয়েকজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারা ফিরে এসেছেন এবং তারা এখন বেশ ভালো অবস্থায় আছেন।’

ট্রাম্প জানান, আটকের পর মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিউইয়র্কে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। হেলিকপ্টার ও জাহাজে করে তাদের এই রাজ্যে আনা হচ্ছে।

নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ট্রাম্প বলেন, ‘তারা প্রচুর মানুষকে হত্যা করেছে। তারা আমেরিকানদের যেমন হত্যা করেছে, তেমনি তাদের নিজ দেশের মানুষের ওপরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক সপ্তাহ আগে আমি মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলাম: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০১:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬