ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

২৭ বছরের ক্যারোলিনকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে চলেছেন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নব–নির্বাচিত ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ক্যারোলিনের নাম ঘোষণা করেছেন। বলা হচ্ছে, তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

যদিও ট্রাম্প তার সিদ্ধান্ত সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করেননি, তবে মনে করা হচ্ছে, প্রশাসন পুনর্গঠনে ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি নতুন প্রতিভা এবং নতুন নেতৃত্ব তৈরির মনোনিবেশ।

সামাজিকমাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন’।

মাত্র ২৭ বছর বয়সে, লেভিটের নিয়োগ ইঙ্গিত দেয় ট্রাম্প হয়তো তরুণ, আরও উদ্যমী ভোটারদের কাছে আবেদন জানাতে চান বা তিনি জনসাধারণের সঙ্গে যোগাযোগের একটি নতুন শৈলি খুঁজছেন। রিপাবলিকান দলের নীতি বাস্তবায়ন এবং সংবাদমাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনামূলক বর্ণনার বিরুদ্ধে কাজ করবেন লেভিট।

আগামী বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে বর্তমান প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হবেন ক্যারোলিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি হিসেবে কারিন হোয়াইট হাউসে দায়িত্ব পান ২০২২ সালের ১৩ মে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শুরু থেকেই হোয়াইট হাউসের ডেপুটি প্রস সেক্রেটারি হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

২৭ বছরের ক্যারোলিনকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প

আপডেট সময় ০২:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪