ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি অফিসে আগুন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে: সারজিস সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ধাপে-ধাপে বাস্তবায়ন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় এক রাতে নিহত ৫০ নড়াইলে আ.লীগের অফিস খুলে উল্লাস, স্লোগান-পতাকা উত্তোলন আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আকাশ জাতীয় ডেস্ক:   

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সকালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটার সাংবাদিক ও প্রার্থীদের সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের পদচারণায় ডিআরইউ কার্যালয় জমজমাট। সেইসঙ্গে চলছে পরস্পর কুশল বিনিময় ও পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা। সবকিছু মিলিয়ে ডিআরইউ চত্বরে উৎসবের আমেজ।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন। তবে, এদের মধ্যে নারী সম্পাদক রীতা নাহার (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন- শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো), মুরসালিন নোমানী (বাসস) ও নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি)।

সহসভাপতি পদেও রয়েছেন তিনজন। তারা হলেন- আবুল বাশার নুরু, নজরুল কবীর (বাংলা ট্রিবিউন) ও ওসমান গনি বাবুল। সংগঠনটির সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবু আল মোরছালীন বাবলা (চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জল হোসেন (খোলা কাগজ)।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী যুগ্ম-সম্পাদক পদে। এই পদে প্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন- আরাফাত দাড়িয়া, ফারুক খান (বাংলাদেশের কণ্ঠ), চ্যানেল সেভেনের হাফিজ আল আসাদ (সাইদ খান), মেহেদী আজাদ মাসুম (আলোকিত সময়) ও গোলাম ময়নুল আহসান (বাংলাভিশন)।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি (দৈনিক আমাদের সময়), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ও আব্দুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন)। খসড়া তালিকায় ৬টি সম্পাদকীয় পদে দুজন করে প্রার্থীর নাম এসেছে। অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এজ) ও শ্যামল কান্তি নাগ। দপ্তর সম্পাদক পদে নাম এসেছে জান্নাতুল ফেরদৌস পান্না ও জাফর ইকবাল।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ) ও কামাল মোশারেফ (বাংলাদেশের খবর)। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া) ও মজিবুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান ও মোহাম্মদ নইমুদ্দীনের (রাইজিং বিডি) নাম খসড়া তালিকায় প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নির্বাচনে লড়তে খসড়া তালিকায় নাম এসেছে নয় প্রার্থীর। তারা হলেন- দৈনিক ঢাকাটাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ), রফিক রাফি (নিউ নেশন), মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এমএম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), বিটিভির নার্গিস জুঁই ও মাহবুবুর রহমান, রোমানা জামান (ভোরের কাগজ), সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব)।

Tag :
আপলোডকারীর তথ্য

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ১২:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০