ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৯৬৭৯, নতুন ৩২৮৮, মৃত্যু ২৯

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।

শনিবার (৪ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

তিনি আরো জানান, সারাদেশে ৭১টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৩২ হাজার ৭৪টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৯ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে নয় জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে সাত জন, খুলনা ও সিলেট বিভাগে তিন জন করে ছয় জন, বরিশাল বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মারা গেছেন এক জন। হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন তিন জন।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এক জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩০ হাজার ১২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪৪৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৯৬৭৯, নতুন ৩২৮৮, মৃত্যু ২৯

আপডেট সময় ০৩:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০