ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

প্রবাসফেরতদের কর্মসংস্থানে জাতিসংঘের সহায়তা চান ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ফিরে আসা প্রবাসী নাগরিকদের জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকার জাতিসংঘ আবাসিক কার্যালয়ের প্রতিনিধি দলের এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

বৃহস্পতিবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকার জাতিসংঘ আবাসিক কার্যালয়ের প্রতিনিধি মিয়া সেপোর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী করোনা ভাইরাস পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক শিল্প খাত ও প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব তুলে ধরেন। এসময় তিনি প্রবাসফেরত নাগরিকদের দক্ষতা ও কর্মসংস্থান পুনরায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সহায়তা চান।

বৈঠকে রোহিঙ্গা সংকটে জাতিসংঘের অব্যাহত সহযোহিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘মিয়ানমার সামরিক বাহিনীর সহিংসতা ও অভিযানের ফলে রাখাইনে অস্থিরতার তৈরি হচ্ছে। এ কারণে সেখান থেকে নাগরিকরা নিরাপত্তার জন্য সাগর ও স্থল সীমানা পাড়ি দিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় সমঝোতার আলোকে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ গঠনমূলক উদ্যোগ নিতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬

প্রবাসফেরতদের কর্মসংস্থানে জাতিসংঘের সহায়তা চান ড. মোমেন

আপডেট সময় ০৩:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০