ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

করোনা মোকাবেলায় ৭৯ কোটি টাকা দিচ্ছে জাপান

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াল জাপান। বাংলাদেশকে এক বিলিয়ন ইয়েন অনুদান হিসেবে দিচ্ছে দেশটি যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৯ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৈশ্বিক এ মহামারি মোকাবেলায় জাপান সরকার এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এক বিলিয়ন জাপানি ইয়েন এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। এ অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতি এরই মধ্যে জাপান সরকারকে জানানো হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে খসড়া এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চিঠিতে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে অনাপত্তি ও মতামত দিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ বিভাগকে অনুরোধ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনা মোকাবেলায় ৭৯ কোটি টাকা দিচ্ছে জাপান

আপডেট সময় ১১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০