ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

লঞ্চডুবির ঘটনার বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:  

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সংস্থাটির যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকাল নয়টায় বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ফরাসগঞ্জ এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে। চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড নামের লঞ্চটি। লঞ্চটি কাঠপট্টি ঘাটে ভেড়ার ঠিক আগ মুহুর্তে এ দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্টগার্ড সদর দপ্তরের তথ্য মতে ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন শিশু, ৫ নারী এবং ২৩ পুরুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

সার্বভৌমত্ব বিসর্জনে জাতীয় আত্মমর্যাদা ও শৃঙ্খলা সংকটের ঝুঁকি

লঞ্চডুবির ঘটনার বিআইডব্লিউটিএ’র তদন্ত কমিটি

আপডেট সময় ০৭:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০