ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৪১৮০১, নতুন ৪০১৪, মৃত্যু ৪৫

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৭৮৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৮০১ জনে।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।

তিনি আরো জানান, সারাদেশে ৬৮টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪১৩টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৪১ হাজার ৮০১টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৫ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এক জন করে দুই জন, খুলনা বিভাগে পাঁচ জন, বরিশাল ও সিলেট বিভাগে তিন জন করে ছয় জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মারা গেছেন ১৪ জন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এক জনকে। মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন ও ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে দুই জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২৫ হাজার ৮৩৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৯৪২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

সার্বভৌমত্ব বিসর্জনে জাতীয় আত্মমর্যাদা ও শৃঙ্খলা সংকটের ঝুঁকি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৪১৮০১, নতুন ৪০১৪, মৃত্যু ৪৫

আপডেট সময় ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০