ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

রাজধানীর চারদিকে নির্মাণ হবে বৃত্তাকার রেললাইন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানী ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেললাইন নির্মাণ করা হবে। জাতীয় সংসদের বাজেট উত্থাপন বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

এছাড়াও রেলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা তুলে ধরে বাজেট ঘোষণা বক্তৃতায় তিনি বলেছেন, আগামী অর্থবছরে ৯০০ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেল ট্র্যাক, ১ হাজার ৫৮১ কিলোমিটার নতুন রেল ট্র্যাক নির্মাণ, ১ হাজার ৫২৭ কিলোমিটার রেল প্রাক পুনর্বাসন, ৩১টি লোকোমোটিভ সংগ্রহ, ১০০টি যাত্রীবাহী কোচ পুনর্বাসন এবং ২২২টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থার মানোন্নয়ন করা হবে। এছাড়া কুমিল্লা বা লাকসাম হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল ট্র্যাক দ্রুতগতির রেল লাইন নির্মাণ, ফরিদপুরের ভাঙা জংশন থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ, নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত এবং সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ এবং ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

বাজেট বক্তৃতায় বলা হয়, ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে ৩০ বছর মেয়াদি রেলওয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

রাজধানীর চারদিকে নির্মাণ হবে বৃত্তাকার রেললাইন

আপডেট সময় ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০