ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮, ০৫২ নতুন ৩১৮৭, মৃত্যু ৩৭

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এনিয়ে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ১১৪টি। আর পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী সাত জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, সিলেট বিভাগ তিনজন, বরিশালে বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে চার জন ও রংপুর বিভাগে এক জন।

নাসিমা সুলতানা জানান, মৃত ৩৭ জনের বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ২২ জন ও ৭১ থেকে ৮৯ বছরের মধ্যে আছেন এক জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ২৮ জনের আর বাড়িতে মৃত্যু হয়েছে নয় জনের।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন ৬৭১ জন। এনিয়ে মোট আইসোলেশনে এসেছে ১৩ হাজার ৬৩৭ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৮৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন আট হাজার ৭৬৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮, ০৫২ নতুন ৩১৮৭, মৃত্যু ৩৭

আপডেট সময় ০৩:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০