ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনায় প্রাণ গেল নারী চিকিৎসকের, মোট মৃত ২৩ জন

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকার লালমাটিয়ায় মেরিস্টোপস ক্লিনিকের প্রধান কার্যালয়ের চিকিৎসক তানজিলা রহমান। আজ বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে, তানজিলা রহমানসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারানো বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।

এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, আমরা তার বন্ধুদের মাধ্যমে জেনেছি। তিনি মারা যাওয়ার তিন দিন আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই মারা যান। ডা. তানজিলা কভিড-১৯ আক্রান্ত ছিলেন বলেও তার বন্ধুরা জানিয়েছেন।
মেরিস্টোপস বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ হুসেইন চৌধুরী বলেন, ডা. তানজিলা রহমান মেটার্নিটি বিভাগের হেড অব কোয়ালিটি হিসেবে কাজ করতেন। তিনি করোনার আক্রান্ত হওয়ার পর থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনায় প্রাণ গেল নারী চিকিৎসকের, মোট মৃত ২৩ জন

আপডেট সময় ০৯:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০