ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

আকাশ জাতীয় ডেস্ক:  

সম্প্রতি লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে খুনের ঘটনাসহ মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

র‌্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিংয়ের জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র‌্যাবের পক্ষ থেকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) চিকিৎসাসামগ্রী দেওয়া ও করোনায় আত্মউৎসর্গ করা সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

র‌্যাব ডিজি বলেন, আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এ করোনার সময়েও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এ সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছেন।

লিবিয়ায় ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে এ মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছি। কাউকে ছাড় দেবো না। এ মুহূর্তেও আমাদের অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয়

মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

আপডেট সময় ০৫:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০