ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

করোনা আক্রান্ত নাসিমের ব্রেন স্ট্রোক, অপারেশন চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় ব্রেন স্টোক করেছেন। তার অপারেশন চলছে।

শুক্রবার (০৫ জুন) ভোরে তার ব্রেন স্ট্রোক করায় শারীরিক অবস্থার অবনতি ঘটে। যদিও বৃহস্পতিবার (০৪ জুন) তার অবস্থার উন্নতি হয়েছিল।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে জানিয়েছেন, এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

এর আগে সোমবার (০১ জুন) রাতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। তার শ্বাসকষ্টও আছে।

এরও আগে সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি রাতের মধ্যেই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে নেওয়ার নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

করোনা আক্রান্ত নাসিমের ব্রেন স্ট্রোক, অপারেশন চলছে

আপডেট সময় ১২:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০