ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নি‌র্দেশ আইজিপির

আকাশ জাতীয় ডেস্ক:  

পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে সঙ্গে আয়োজিত এক সভায় এ ঐক্যমতে পৌঁছান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সভায় সব মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদের সভায় আলোচিত বিষয়গুলো প্রতিপালনের জন্য নির্দেশনা দেন আইজিপি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান, সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নি‌র্দেশ আইজিপির

আপডেট সময় ১১:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০