ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন

আকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর এসেছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত। যা মোটেও সত্য নয়।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন, সুস্থ আছেন। চ্যানেলটিতে আইনমন্ত্রীর ওই বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচ-এ ভর্তি হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রসঙ্গে আইনমন্ত্রী জানিয়েছেন তিনি একথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ। আল্লাহর রহমতে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তার সব প্রকার দাফতরিক কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনায় আক্রান্ত নন

আপডেট সময় ০৮:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০