ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক: 

টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেছেন, ‘দেশের মানুষ ঘরে এখন বন্দিদশায় আছেন। যার কারণে তাদের মানসিক চাপ বাড়ছে। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি।’

শুক্রবার করোনাভাইরাস বিষয়ক আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ এখন ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগীই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। লকাউন যদি আরও ভালো হয়, তাহলে করোনাভাইরাস আর ছড়াতে পারবে না।’ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকারও আহ্বান করেন তিনি।

করোনা প্রতিরোধে আরও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব হাসপাতালে নানা ধরনের জটিল রোগের রোগী রয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা হবে। একইসঙ্গে, সব বিভাগীয় শহরে হাসপাতালে ২০০ শয্যার আইসিইউসহ কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে রোগীরা চিকিৎসা নিয়েছেন। একইসঙ্গে, জেলা শহরে ৫০-১০০ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ০৫:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০