ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল প্রকাশের সময় ও পদ্ধতিসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে আরও একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই বিজ্ঞপ্তি আর প্রকাশিত হয়নি। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে ফল প্রকাশের সময়সূচিতে এই জটিলতা তৈরি হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। মূলত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করতেই তারিখটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সাধারণত শিক্ষামন্ত্রী সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে থাকেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ২ জুলাই ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষাগুলো শুরু হয়। ৮ আগস্ট অধিকাংশ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল, যা পরে ৯ সেপ্টেম্বর নাগাদ শেষ হয়। সেখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে। অনলাইনে ফল দেখার জন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করতে হবে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC, এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, পুনরায় স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে ২০২৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, যদি বোর্ডের সংক্ষিপ্ত রূপ DHA হয়, তবে টাইপ করতে হবে HSC DHA 123456 2026।

আপলোডকারীর তথ্য

লন্ডনে বিশ্ব ভ্রমণ প্রদর্শনীতে নতুন অভিজ্ঞতা আনবে মালয়েশিয়া এয়ারলাইনস

পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ

আপডেট সময় ০৪:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬