প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফরের সময় তাকে সেখানে না রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রশাসনিক ও অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তুরস্কের আন্তালিয়ায় হতে যাওয়া কপ-৩১ সম্মেলন উপলক্ষে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে তিনি এ কথা বলেন।
বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এটি কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক বিষয় নয়, বরং একটি নিয়মিত কাজের অংশ। কখন কোন দূতকে তলব করা হবে বা ফেরত আনা হবে, তা সম্পূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নিজস্ব সিদ্ধান্ত। কখন কোন অ্যাম্বাসেডরকে কখন ডেকে পাঠাবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একান্ত নিজস্ব সিদ্ধান্ত।’।
আকাশ নিউজ ডেস্ক 






















