ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ

কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি দমনে সারাদেশে এখন যৌথ অভিযান পরিচালনা করছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, জনগণের অভিযোগ ছাড়াই চাঁদাবাজির মতো অপরাধে পুলিশ যেন সরাসরি বা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সেই লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে আয়োজিত বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশ শেষে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বলপ্রয়োগ করলে পুলিশকে ‘ফ্যাসিবাদী’ বলা হয়, আবার না করলে তাদের দুর্বল ভাবা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা দূর করতে কাজ করছে বাহিনী। এছাড়া সমাজে মাদক ছড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও গতিশীল ও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন আইনি কাঠামো গঠনের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং এখন থেকে সরাসরি পুলিশের একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করবে।

আপলোডকারীর তথ্য

সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে ইউএনওর হাততালি: ‘আমি এখন বিএনপি নেতা’ দাবি কর্মকর্তার

আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ

আপডেট সময় ০৭:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬