ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

সৌদিতে আটকে পড়া ৪০ বাংলাদেশি ওমরাহযাত্রী নিরাপদে দেশে ফিরেছেন

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ জন সদস্য দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বিশেষ উদ্যোগ ও ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় তাদের নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ধর্মমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আসা যাত্রীদের অভ্যর্থনা জানান ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদিতে অবস্থানকালে মন্ত্রী ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর নেন। এ সময় যাত্রীদের থাকা-খাওয়ার সুব্যবস্থাসহ দুই দিনের আপ্যায়ন ও পোশাক সরবরাহ করা হয়। পাশাপাশি যেসব যাত্রী লাগেজ না পেয়ে বিপাকে পড়েছিলেন, তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে।

ঢাকায় নামার পর যাত্রীদের নিজ জেলা সিরাজগঞ্জে পৌঁছানোর জন্য যাতায়াত সুবিধার পাশাপাশি মন্ত্রীর তহবিল থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। কাফেলার প্রধান মুয়াল্লিম আব্দুল্লাহ আল-মামুনসহ ফিরে আসা যাত্রীরা তাদের সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা রিয়াদের বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনার হজ মিশন, সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় সাতজন বাংলাদেশি ওমরাহযাত্রী আহত হন। আহত ওই সাতজন বর্তমানে সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তা জটিলতায় তাদের ফেরা কিছুটা বিলম্বিত হলেও ধর্ম মন্ত্রণালয়ের পদক্ষেপে ৪০ সদস্যের এই দলটি নিরাপদে ফেরায় স্বজনদের মাঝে স্বস্তি এসেছে। তাঁদের মধ্যে আহত সাতজনই সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে যাত্রীদের দেশে ফেরার প্রক্রিয়া জটিল হয়ে পড়লেও ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়ে শেষ কাফেলার ৪০ জনের প্রত্যাবর্তন সম্পন্ন হয়েছে। দেশে ফেরার পরও তাঁদের সহায়তা অব্যাহত রাখা হয়।

আপলোডকারীর তথ্য

প্রাইম ব্যাংক ও ফার্মা সল্যুশন বাংলাদেশ-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

সৌদিতে আটকে পড়া ৪০ বাংলাদেশি ওমরাহযাত্রী নিরাপদে দেশে ফিরেছেন

আপডেট সময় ০৮:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬