ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

করোনা আক্রান্তদের সেবা করতে হাসপাতালে সুইডেনের রাজকন্যা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সুইডেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫৪০ জন। এরই মধ্যে দেশটিতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৩৩ জনের। করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হাসপাতালে ছুটে গেছেন সে দেশের রাজকন্যা সোফিয়া।

নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনা রোগীদের সেবায় সহায়তা করার জন্য অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বর্তমানে তিনি সোফিয়াহেমেট হসপিটালে করোনা রোগীদের সহায়তায় নিয়োজিত আছেন।

জানা গেছে, করোনা রোগীদের সরাসরি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি জড়িত নন। হাসপাতালের নার্স ও ডাক্তারদের সহায়তা করছেন তিনি। কারণ, ওই হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। চিকিৎসা সেবাকর্মীদের সহায়তার জন্য সপ্তাহে অন্তত ৮০ জনকে প্রশিক্ষণ দেবেন তিনি; অনলাইনে নেওয়া প্রশিক্ষণ তিনি অন্যদের দেবেন। তার কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে অন্যরা ডাক্তার ও নার্সদের সহায়তা করবে।

রাজপরিবার থেকে জানানো হয়েছে, আমরা যে বিশাল সঙ্কটের মধ্যে পড়েছি, তা থেকে উত্তরণে রাজকন্যা যুক্ত হয়ে স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ে সহায়তা করতে চায়।

সোফিয়াহেলমেট হসপিটালের মুখপাত্র জানিয়েছেন, সোফিয়া এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছাসেবকরা সরাসরি রোগীদের চিকিৎসা সহায়তা দেবে না। তারা ডাক্তার ও নার্সদের সহায়তা করবে। তারা মূলত, জীবাণুনাশক ছেঁটাবে, রান্নাঘরে কাজ করবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাপ্তবয়স্ক মানুষকে চরিত্র দিয়ে বিচার করা উচিত: প্রভা

করোনা আক্রান্তদের সেবা করতে হাসপাতালে সুইডেনের রাজকন্যা!

আপডেট সময় ০১:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০