ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

চীন থেকে কিট-পিপিইসহ চিকিৎসা সামগ্রী আনবে বিমান বাহিনী

আকাশ জাতীয় ডেস্ক:  

চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট ও পিপিইসহ চিকিৎসা সামগ্রী আনবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান। শুক্রবার বিমানটি চীনের উদ্দেশে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাবে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর মো. জাহিদুর রহমান জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইএসপিআর জানায়, সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম পৌঁছায়। মিশন সম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সরকারের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী চীন সরকারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণে প্রয়োজনীয় কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রিক থার্মোমিটার, মেডিকেল সেফটি গ্লাভস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই)সহ চিকিৎসা সহায়কসামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

উল্লেখ্য যে, করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা দিচ্ছে।

করোনাভাইরাস মোকাবেলায় গণচীন সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বন্ধুত্বের নিদর্শন স্বরুপ চীনের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু সামগ্রী যেমন- হস্ত ও কুটির শিল্প জাতীয় উপহারসামগ্রী বিমান বাহিনীর ওই পরিবহনে চীনে পাঠানো হয়।

চিকিৎসা সামগ্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানটি আগামী ১৮ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে- জানায় আইএসপিআর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

চীন থেকে কিট-পিপিইসহ চিকিৎসা সামগ্রী আনবে বিমান বাহিনী

আপডেট সময় ০৯:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০