ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

পিএইচপিতে মারাত্মক ত্রুটি, সতর্কবার্তার মুখে বিশ্বজুড়ে ৭০ শতাংশ ওয়েবসাইট

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির জনপ্রিয় মাধ্যম পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা সাইবার জগতে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে। সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান হ্যাড্রিয়ান ত্রুটিগুলোর নাম দিয়েছে ‘পিএইচপি২শেল’। ১৯৯৪ সালে রাসমুস লারড্রফের উদ্ভাবিত এবং ১৯৯৫ সালে বাজারে আসা এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফেসবুক, উইকিপিডিয়া এবং ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোও এই ভাষার ওপর নির্ভরশীল। ১৯৯৫ সালে এটি বাজারে আসে। ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট এই ভাষার ওপর নির্ভরশীল। তিন দশকের বেশি সময় ধরে ব্যবহৃত একটি সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।

পিএইচপি ফাউন্ডেশনের ভাষ্যমতে, পিএইচপি কোডের মেমোরি ব্যবস্থাপনা এবং ত্রুটি শনাক্তকরণ প্রক্রিয়ার গভীরে এই দুর্বলতাগুলো বিদ্যমান। যেহেতু এগুলো ওয়েব অনুরোধ প্রক্রিয়াকরণের মূল ভিত্তি, তাই হ্যাকাররা সহজেই মেমোরির তথ্য পরিবর্তন করে সার্ভারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জানিয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে ডেটাবেজ ও স্পর্শকাতর ফাইলে সরাসরি প্রবেশ করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোড অডিট ও গবেষক রায়ানের যৌথ প্রচেষ্টায় এই ত্রুটিগুলো শনাক্ত করা হয়।

নিরাপত্তা ঝুঁকির এই তথ্যটি নির্ধারিত সময়ের আগেই অনলাইনে ফাঁস হয়ে পড়ায় বিশ্বজুড়ে এক চরম উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) বিভিন্ন সংস্থাকে ৫০ হাজারের বেশি জরুরি সতর্কবার্তা পাঠায়। তথ্য ফাঁস হওয়ার পর প্যাচ বা সংশোধনমূলক ব্যবস্থা আসার আগপর্যন্ত প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা সময় ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আগাম তথ্য ফাঁস হওয়ায় প্যাচ প্রকাশের আগপর্যন্ত ১২ থেকে ১৪ ঘণ্টার এক চরম ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল।

পিএইচপি ফাউন্ডেশন জানিয়েছে, নিরাপত্তা ত্রুটি দূর করতে গিয়ে বিদ্যমান সফটওয়্যার সংস্করণের সামঞ্জস্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। সংশোধনী প্রয়োগের ফলে ওয়েবসাইটের কর্মক্ষমতা কমে যাওয়া কিংবা তৃতীয় পক্ষের তৈরি এক্সটেনশন অকেজো হওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ওয়েবসাইটগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল রাখা বর্তমানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় বিদ্যুৎ বিপর্যয়

পিএইচপিতে মারাত্মক ত্রুটি, সতর্কবার্তার মুখে বিশ্বজুড়ে ৭০ শতাংশ ওয়েবসাইট

আপডেট সময় ১২:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬