ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

করোনায় প্রবাসী বাংলাদেশি মারা গেলে পাবেন ৩ লাখ টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে সরকার তার পরিবারকে তিন লাখ টাকা দেবে।

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে। এছাড়া কোনো প্রবাসী নাগরিক ঢাকায় পৌঁছালে যাতায়াতের জন্য তাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা। আর প্রবাসী নাগরিকরা দেশে পৌঁছানোর পর পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ সহায়তা পাবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণায় এ অর্থ দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

করোনায় প্রবাসী বাংলাদেশি মারা গেলে পাবেন ৩ লাখ টাকা

আপডেট সময় ০৪:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০