ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

খাদ্য-ওষুধ নিয়ে মালদ্বীপে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মালদ্বীপে ১০০ মেট্রিক টন খাদ্য ও ওষুধ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। এসব খাদ্য ও ওষুধ নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বুধবার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মালদ্বীপ সরকারের কাছে এই খাদ্য ও ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে। এসব সামগ্রী পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন, নৌবাহিনী, ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, বাংলাদেশের কিছু ওষুধ কোম্পানি একযোগে কাজ করেছে।

করোনা ভাইরাস মোকাবিলায় সহয়তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর আগে করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেওয়া উদ্যোগে সার্ক ফান্ডে বাংলাদেশ দেড় মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

খাদ্য-ওষুধ নিয়ে মালদ্বীপে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ

আপডেট সময় ০৩:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০