ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো আল্লামা শফীকে

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে আজগর আলী মেডিক্যাল হাসপাতালে শফীকে ভর্তি করানো হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী বাংলানিউজকে বলেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় উন্নত চিকিৎসার জন্য হুজুরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। হুজুরকে আজগর আলী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হবে।

এর আগে অসুস্থবোধ করায় শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের সিএসসিআর হাসপাতালে আল্লামা শফীকে ভর্তি করানো হয়। সেখানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে ছিলেন তিনি।

পরে চিকিৎসকের পরামর্শে আল্লামা শফীর শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়। রিপোর্টও পজিটিভ আসে। শারীরিক অবস্থারও উন্নতি হয়। কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলূম মুঈনুল ইসলামের মহাপরিচালক শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো আল্লামা শফীকে

আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০