ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

দেশের বাজারে কমল সোনার দাম: ভরিতে ছাড় ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রবিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দরে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এই পরিবর্তনের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দরপতনের প্রেক্ষিতেই এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় পাওয়া যাচ্ছে। সোমবারও একই দর বহাল রয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, বর্তমান দরের আগে আরও দুই দফা স্বর্ণের দাম কমানোর ঘটনা ঘটেছে।

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সংখ্যালঘুদের ভোট টানতে মরিয়া বিএনপি ও জামায়াত

দেশের বাজারে কমল সোনার দাম: ভরিতে ছাড় ৩ হাজার ৩২৪ টাকা

আপডেট সময় ০৯:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬