ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

রোববারই ইরানে আবার মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলা চালানো হতে পারে বলে সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ অক্টোবর রোববারই তেহরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেয়া হতে পারে বলে তিনি জানান। তবে হামলা ছাড়াও দুই দেশের যুদ্ধাবসান নিশ্চিত করতে একটি ‘চমৎকার, বড় ও সুন্দর’ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও পুরোপুরি খারিজ করেননি ট্রাম্প। ফ্লোরিডায় অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এর জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের সেটা বলে দেব?’। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হয়তো আগামীকালই (রোববার) হামলা চালানোর সম্ভাবনা আছে।

নতুন করে অভিযানের বিষয়ে সরাসরি কোনো কৌশলগত তথ্য দিতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলা চালানো হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নকে ‘বোকামিপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সকল দিক বিবেচনা করছে। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়ে বলেন, তারা চুক্তি করতে চাইলেও তা মেনে চলবে কি না সেটিই প্রধান প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে দাবি করেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ গ্রহণ করছে।

এর আগে গত শুক্রবার ট্রাম্পের বক্তব্যেও তেহরানের ওপর সামরিক অভিযানের আভাস মেলে। তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে আরেকটি ছোট আকারের ‘এপিক ফিউরি’ অভিযান চালাতে পারে। উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্রের এই সামরিক উদ্যোগের মূল নাম দেয়া হয়েছে ‘এপিক ফিউরি’। পূর্বে ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন কংগ্রেস নির্বাচনের আগে কোনো ধরনের হামলার পরিকল্পনা নেই বলে জানানো হলেও, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান ভিন্ন চিত্র নির্দেশ করছে।

তুরস্কে দায়িত্বপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকও সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বলেন যে, চলতি সপ্তাহান্তেই ইরানে আক্রমণের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বার্তা সংস্থা এএফপি এবং প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তির উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি এবং একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতিকে নতুন মাত্রার অভিযানের সঙ্কেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটনে সামরিক সক্ষমতা জোরদার করা হচ্ছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বাঙ্কারবিধ্বংসী বোমাসহ বিভিন্ন অস্ত্র সরঞ্জাম তোলা হচ্ছে সেই রণতরিতে। পত্রিকাটির সাংবাদিক শেলবি হলিডে সশরীরে রণতরি পরিদর্শনের সময় অস্ত্র লোড করার দৃশ্য ও বিপুল গোলাবারুদের মজুত দেখতে পান, যা সম্ভাব্য বড় বোমাবর্ষণের প্রস্তুতির বড় প্রমাণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রণতরিতে দূর থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের উপযোগী বাঙ্কারবিধ্বংসী বোমা তোলা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

রোববারই ইরানে আবার মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় ০৯:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬