ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিস জনসন আইসিইউতে, সকলের প্রার্থনার আহবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দ্বিতীয় দিনের মতো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন। জাতীয় জরুরি অবস্থার মধ্যে একজন প্রধানমন্ত্রীর এভাবে আইসিইউতে স্থানান্তর হওয়ার ঘটনা নজিরবিহীন। তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে ট্যাবলয়েড পত্রিকা দ্য সান।

আজ বুধবার এএফপির খবরে জানানো হয়, বরিস জনসনকে নিয়ে আজ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান প্রথম পাতায় লিখেছে, ‘তিনি আপনাদের কাজে নিয়োজিত ছিলেন…এখন আপনারা বাড়িতে বসে তাঁর জন্য প্রার্থনা করুন।’

দ্য ডেইলি এক্সপ্রেস লিখেছে, ‘বরিস, এ বিপদ কাটিয়ে উঠবেন।’

যুক্তরাজ্য জুড়ে ৫৫ হাজারের বেশি মানুষ এখন করোনাভাইরাস আক্রান্ত। মারা গেছেন ছয় হাজার ২০০ জন।

এ মুহূর্তে বরিস জনসনের দায়িত্ব পালনকারী পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, প্রধানমন্ত্রী সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন,‘আমি যদি প্রধানমন্ত্রীর একটি জিনিস জেনে থাকি, তা হচ্ছে তিনি লড়াকু এবং তিনি ফিরে আসবেন। খুব শিগগিরই এই সংকটে আমাদের নেতৃত্ব দেবেন।’

মঙ্গলবার সন্ধ্যায় বরিস জনসনের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ তথ্যে তাঁর মুখপাত্র জানান, তাঁর অবস্থা স্থিতিশীল। গভীর পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতেই রাখা হয়েছে। এর আগে তিনি জানিয়েছেন, ৫৫ বছর বয়সী কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনকে অক্সিজেন দেওয়া হচ্ছে। কোনো যান্ত্রিক সহায়তা ছাড়া তিনি শ্বাস নিচ্ছেন।

যুক্তরাজ্যে বরিস জনসন সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তাঁর কাশি ও প্রচণ্ড জ্বর ছিল। ১০ দিন ধরে তিনি ভুগছেন। জাতীয় জরুরি অবস্থার মধ্যে একজন প্রধানমন্ত্রীকে আইসিইউতে স্থানান্তর করার ঘটনা নজিরবিহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিস জনসন আইসিইউতে, সকলের প্রার্থনার আহবান

আপডেট সময় ০৩:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০