ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিস জনসনের হবু স্ত্রী করোনায় আক্রান্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ মার্চ। এর এক সপ্তাহের মাথায় তার অন্তঃসত্ত্বা বান্ধবীও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে জনসনের বান্ধবী কেরি সাইমন্ডস রোববার নিজের টুইটারে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সাত দিন ধরে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন। খবর দ্য ডেইলি মেইল।

বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যেই ৩২ বছর বয়সী কেরি সাইমন্ডসও করোনায় আক্রান্ত হয়েছেন। সেটি তিনি জানান ৫ এপ্রিল। টুইটারে তিনি লিখেন– গত এক সপ্তাহ ধরে আমি করোনাভাইরাসের মূল উপসর্গ নিয়ে বিছানায় আছি।

তবে আমার পরীক্ষার প্রয়োজন নেই। এক সপ্তাহ বিশ্রাম নেয়ার পর আমি শক্তি ফিরে পাচ্ছি এবং শরীরও অনেকটা সেরে উঠেছে।

মাত্র মাসখানেক আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছিলেন, খুব শিগগির অন্তঃসত্ত্বা বান্ধবী কেরি সাইমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে এখন সব কিছু ওলট-পালট হয়ে গেছে।

পাঁচ সপ্তাহ আগে কেরি সাইমন্ডস এবং বরিস জনসন ঘোষণা দেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন এবং এই গ্রীষ্মেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু করোনাভাইরাস এখন সব কিছু অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল তাদের।

এ ব্যাপারে কেরি টুইটে আরও লিখেন– অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কোভিড-১৯ নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। অন্যসব অন্তঃসত্ত্বা নারীকে আমি বলব– আপনার সর্বশেষ আপডেট করা প্রতিটি গাইডলাইন অনুসরণ করে চলার চেষ্টা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিস জনসনের হবু স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১২:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০