ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী

জার্মানির দুই লাখ মাস্ক ‘কেড়ে নিয়েছে’ যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পুরনো একটি আইন সচল করে জার্মানির জন্য প্রস্তুত দুই লাখ মাস্ক নিজেদের ব্যবহারের জন্য জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে ‘আধুনিক দস্যুতা’ অভিহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিন।

বার্লিনের স্থানীয় প্রশাসনের উদ্বৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে দেশটির পুলিশ সদস্যদের জন্য ওই মাস্কগুলো বানানো হয়েছিল। পথিমধ্যে সিঙ্গাপুর থেকে সেগুলো জব্দ করার কারণে মাস্কগুলো আর পৌঁছায়নি।

বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গিসেল অভিযোগ করেছেন, মার্কিন কোম্পানির বানানো ওই ‘এফএফপি ২’ মাস্কগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, মাস্কগুলো যেভাবে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হয়েছে তা সুস্পষ্টভাবেই ‘আধুনিক দস্যুতার’ নজির। ট্রাম্প প্রশাসনকে আন্তর্জাতিক বাণিজ্য নীতিগুলো অনুসরণ করতে হবে।

শুক্রবার হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্ক ফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প জানান, তিনি ‘প্রতিরক্ষা উৎপাদন আইন’ সচল করে মার্কিন কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী সুরক্ষা ও চিকিৎসা সরঞ্জাম বানাতে সর্বশক্তি প্রয়োগের জন্য বলেছেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যবহারের জন্যই এই সামগ্রীগুলো শিগগির দরকার আমাদের; নিজেদের ব্যবহারের জন্যই দরকার।

সম্প্রতি কোরিয়ান যুদ্ধের সময়কার একটি আইন সচল করে মার্কিন কোম্পানিগুলোকে নিজ দেশের চাহিদা অনুযায় মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ সরবরাহে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই আইনের আওতায় জার্মানির পথে থাকা এ মাস্কগুলো ‘জব্দ’ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

জার্মানির দুই লাখ মাস্ক ‘কেড়ে নিয়েছে’ যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০