ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্যায় তলিয়ে গেছে করোনায় ‘মৃত্যুপুরী’ স্পেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেই নতুন সংকটে পড়েছে স্পেন। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতিতে দেশের পূর্ব অংশ ডুবে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ মাসের বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। আর এর ফলে পূর্ব স্পেনের অধিকাংশ এলাকায় বন্যায় ভেসে গেছে।

স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, দেশের পূর্ব অংশে বন্যা পরিস্থিতি দেশটির প্রশাসনের টনক নড়িয়েছে। স্পেনে চারমাসে যত বৃষ্টি হয়, সেই পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। কাস্তেলোঁ প্রদেশের রাজধানী কাস্তেলোঁ দেলা প্লানায় প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্পেনের আবহাওয়াবীদরা জানিয়েছেন, বছরের এই সময় সাধারণত ৪২ মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়। কিন্তু ২৪ ঘণ্টায় (৩১ মার্চ থেকে ১ এপ্রিল) বৃষ্টিপাত হয়েছে ১৪৭ মিলিমিটার। তাছাড়া গেল ২৪ ঘণ্টায় যে বৃষ্টিপাত হয়েছে তা গত ৩০ বছরেও হয়নি। ১৯৭৬ সালের পর এবারই এত বৃষ্টিপাত হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টা বা একদিনের হিসেবে গত কয়েক বছরে এটি রেকর্ড বৃষ্টি। যার জেরে স্পেনের আলমাসোরা বুরিয়ানা এবং ভিলাফ্র্যাঙ্কা শহর ভাসছে পানিতে।

দেশটির উত্তরাঞ্চলের ডেজার্ট ডি লেস পামেস পর্বতমালা থেকে প্রবল বেগে নেমে আসছে বৃষ্টির পানির ঢল। ফলে পরিস্থিতি হয়েছে আরও ভয়াবহ। বাড়িঘর, রাস্তাঘাট সবই প্রায় ডুবতে বসেছে। বন্যায় আটকে পড়া মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসনের লোকজন। এখনও চলছে উদ্ধারকাজ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্যায় তলিয়ে গেছে করোনায় ‘মৃত্যুপুরী’ স্পেন

আপডেট সময় ১২:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০