ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ার সড়কে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেজাউল করিম ডিপজলের (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশের ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিপজল শহরের মালগ্রাম উত্তরপাড়ার আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে। সে ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় ছুরিকাঘাতে গুরুতর আহত করেছিল। ডিপজল পুলিশের অন্যতম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ডিপজল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস সড়ক এলাকায় গোলাগুলি হচ্ছিল। এমন খবর পেয়ে সদর থানা পুলিশের কয়েকটি টহল টিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি দ্রুত সেখানে যান।

সনাতন চক্রবর্তী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ব্যক্তিকে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থলে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাকে মাদক ব্যবসায়ী রেজাউল করিম ডিপজল হিসেবে সনাক্ত করা হয়।

ওই পুলিশ কর্মকর্তার ধারণা, ডিপজল প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের গুলিতে মারা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ার সড়কে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ

আপডেট সময় ০৯:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮