ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

বিশ্বকাপের মাঠে দেখা গেল সৌদি যুবরাজকে

খেলা মাঠের গ্যালারিতে বসে খেলা দেখছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপের ২১তম আসর। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় রাত ৯ টায়।

আর এই দুই দলের খেলা মাঠের গ্যালারিতে বসে দেখছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও খেলার শুরুতেই সৌদি আরব জালে বিশ্বকাপের প্রথম গোল ঢুকিয়ে দেয় রাশিয়ানরা।

এর আগে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি প্রকাশ করে সৌদি রাজপরিবার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) চলতি মাসের প্রথম দিকে কয়েকটি ছবি প্রকাশ করে জানায়, মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

ছবিতে দেখা যায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সাথে রয়েছেন বিন সালমানও।

গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

বিশ্বকাপের মাঠে দেখা গেল সৌদি যুবরাজকে

আপডেট সময় ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮