ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের উদ্বোধনী দেখতে রাশিয়ায় সৌদি প্রিন্স

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত নয়টায় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। এ ম্যাচে সৌদির ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি রাশিয়া পৌঁছেছেন। রাশিয়া সফরকালে তিনি পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। খবর আল আরাবিয়্যার।

সম্প্রতি বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সৌদির ক্রাউন প্রিন্স। রিয়াদের রাজপ্রাসাদে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে তারপরই এটি গুজব বলে উড়িয়ে দেয় সৌদি। এসময় বিভিন্ন রাষ্ট্রীয় সভায় তার উপস্থিতির ছবি এবং রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া সৌদির জাতীয় দলের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম।

তবে প্রায় মাস দুয়েক আগের ঘটনার পর এখনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সৌদির সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বকাপের উদ্বোধনী দেখতে রাশিয়ায় সৌদি প্রিন্স

আপডেট সময় ০১:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮