ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাদুরোকে এরদোগানের অভিনন্দন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো ফের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বুধবার এ খবর জানিয়েছে। খবর এএফপির।

যদিও সদ্য সমাপ্ত ভেনিজুয়েলার নির্বাচনটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এরদোগান ছাড়া খুব কম বিশ্ব নেতাই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তা আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু বলছে, এরদোগান মাদুরোকে টেলিফোনে অভিনন্দন জানান এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বেইজিং বলছে, ভেনিজুয়েলার জনগণের পছন্দের ওপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাদুরোকে এরদোগানের অভিনন্দন

আপডেট সময় ০৭:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮