ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের হুমকি দিল তুর্কি নেতা

প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের আসন্ন নির্বাচনে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে তুরস্কে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে যদি ওয়াশিংটন আগামী ক্রিসমাসের আগে ফেরত না দেয় তাহলে ইনজারলিক বিমানঘাঁটি বন্ধ করে দেয়া হবে।

মুহাররেম ইনসে তুরস্কের ফক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন। তিনি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই গুলেনের বহিষ্কারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তুরস্কের ইনজারলিক ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি।

তুর্কি সরকার ও বেশির ভাগ রাজনৈতিক দল মনে করে, ২০১৬ সালের জুলাই মাসে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলেন হচ্ছেন মূল পরিকল্পনাকারী। তবে গুলেন সে অভিযোগ সব সময় নাকচ করে আসছেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে করে ইনসে আরও বলেন, যদি আপনারা গুলেনকে ফেরত না দেন তাহলে আমরা ইনজারলিক ঘাঁটি বন্ধ করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে মার্কিন সেনা ফেরত পাঠাব যাতে তারা দেশে গিয়ে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের হুমকি দিল তুর্কি নেতা

আপডেট সময় ১০:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮