ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

কাজের পারিশ্রমিক চাওয়ায় স্কুলছাত্রকে সিগারেটের ছ্যাঁকা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুরে কাজের মজুরি চাওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্র বেদম মারপিট ও সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার শেরপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

আহত নিরব পাল (৯) তেঘরি গ্রামের চিত্তরঞ্জন পালের ছেলে তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অভিযুক্ত অসিম সরকার উপজেলার বিশালপুর ইউনিয়নের করিমপুর গ্রামের গিরেন্দ্র নাথ সরকারের ছেলে।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত অসিম সরকার স্কুলছাত্র নিরবকে তার দোকানে টাকার বিনিময়ে পানি এনে দিতে বলে। শিশুটি তার কথামতো ৬ ঢোপ পানি এনে দেয়।

পরে নিরব স্কুল শেষে বাড়িতে এসে বিকাল সাড়ে ৪টার দিকে সেই টাকা চাইতে গেলে তাকে বেদম মারপিট করে এবং গালে সিগারেটের ছ্যাঁকা দেয়। নিরবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান।

এদিকে মারপিটের কারণে শিশুটি পরের দিন প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারেনি বলে ওই স্কুলের সহকারী শিক্ষক জানান।,এ ঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাধন চন্দ্র ও গ্রামের মাতব্বর মনোরঞ্জন, সন্তেস, আব্দুর রশিদের কাছে বিচার চায় আহতের পরিবার।

তারা বিচার দেয়ার আশ্বাস দিলেও কোন বিচার করেনি। পরে বুধবার রাতে নিরবের মা অর্চনা রানী বাদী হয়ে শেরপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত অসিম বলেন, আমি তাকে কয়েকটি চড়-থাপ্পড় মেরেছি কিন্তু সিগারেটের ছ্যাঁকা দেইনি।

আহত নিরবের মা বলেন, গ্রামে বিচার না পেয়ে শেরপুর থানায় অভিযোগ দিয়েছিলাম। কিন্তু শনিবার পর্যন্ত থানা থেকে কোনো ব্যবস্থা নেয়া হয় নাই। উল্টো পুলিশ বলছে, ওটা সিগারেটের ছ্যাঁকা নয় আমের কষের ঘা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, তদন্ত করার জন্য থানা পুলিশকে বলা হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কাজের পারিশ্রমিক চাওয়ায় স্কুলছাত্রকে সিগারেটের ছ্যাঁকা

আপডেট সময় ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮