ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির এলপিজি কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫ স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮৩ জন আটক, ৬৬ জনকে সাজা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারসহ নানা অনিয়মের আশ্রয় নেয়ায় ৮৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে জরিমানা ও ৬৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

এর মধ্যে এক শিক্ষককে ৭ দিনের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার জেলা সদরের ২৩ কেন্দ্রে ১১ হাজার পরীক্ষার্থী অংশ নেন।

পুলিশ জানায়, নিয়োগ পরীক্ষা সামনে রেখে আগে থেকেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশ্ন ফাঁস ও উত্তর পাঠানোর উদ্দেশে ঢাকা থেকে একটি চক্র মোটা অঙ্কের চুক্তিতে ভোলায় অবস্থান নেয়।

বৃহস্পতিবার ওই চক্রের ৩ সদস্যকে একটি হোটেল থেকে ডিবি পুলিশ আটক করে। আটককৃতরা হলো ফরহাদ হোসেন, নুরুল আমিন ও হাবিবুর রহমান। তাদের বাড়ি তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় হলেও তারা ঢাকায় থাকে।

আটকের বিষয়টি প্রশাসককে জানানো হলে রাতেই তিনি কেন্দ্রের দায়িত্বরত ম্যজিস্ট্রেটদের সতর্ক করে দেন। শুক্রবার পরীক্ষা চলাকালে ১৭ কেন্দ্র থেকে ৭০ জনকে আটক করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় ও থানায় নেয়া হলে তারা কান্নায় ভেঙে পড়ে।

এ সময় ৩ নারী পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আটককৃতদের ছাড়িয়ে নেয়ার জন্য স্বজনরা রাজনৈতিক নেতাদের কাছে তদবির করেও ব্যর্থ হন। জেলা প্রশাসক জানান, অনৈতিক কাজে জড়িতদের ছাড় দেয়ার সুযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা

ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮৩ জন আটক, ৬৬ জনকে সাজা

আপডেট সময় ১১:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮