ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার এরদোগান ও রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও সংকট নিরসন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক এবং ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তুরস্ক, ইরান ও রাশিয়ার যৌথ উদ্যোগ অব্যাহত রাখা উচিত বলে মন্তব্য করেন দুই নেতা। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপে এসব প্রতিশ্রুতি দেন।

তুর্কি প্রেসিডেন্টের অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে এরদোগান তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন।

তিনি বলেন, উত্তেজনা বাড়ার সুযোগ দেয়া উচিত হবে না। সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানে তুরস্ক, ইরান ও রাশিয়ার একযোগে কাজ করে যাওয়ার ওপর জোর দেন তিনি। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও দুই নেতা কথা বলেন।

সিরিয়ায় আসাদ সরকারে রাসায়নিক উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র শনিবার একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দুই নেতা এই ফোনালাপ করেন।

চলতি মাসের শুরুতে পূর্ব ঘৌটার দৌমায় সিরীয় সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে পশ্চিমা তিন দেশ ওই হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার এরদোগান ও রুহানি

আপডেট সময় ০৩:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮