ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় হামলার বিকল্প ছিল না: টেরিজা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, সিরিয়ায় যে সমন্বিত হামলা চলানো হয়েছে সেটি ‘যথার্থ এবং বৈধ’। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের এ যৌথ হামলা সফল হয়েছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে করেন। সিরিয়ায় হামলার বিকল্প ছিল না বলে উল্লেখ করেন তিনি।

এ হামলার আগে রাশিয়ার সঙ্গে কোন ধরনের যোগাযোগ করা হয়নি বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, বেসামরিক মানুষের প্রাণ রক্ষার জন্য এ হামলার আগে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিরিয়ার দুমা শহরে কথিত রাসায়নিক হামলার জবাবে রাজধানী দামেস্ক এবং হোমসের সামরিক ঘাঁটিতে হামলা চলানো হয়।

তবে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন মনে করেন, এ হামলা ‘আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।’

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে টেরিজা মে বলেন, সুনির্দিষ্ট জায়গায় সীমিত এ হামলার মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষমতাকে কমিয়ে দিয়েছে।

‘এ যৌথ হামলার মাধ্যমে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে যে রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায় কখনো সহ্য করবে না’- বলেছেন টেরিজা মে।

তিনি বলেন, আগামী সোমবার তিনি পার্লামেন্ট বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ থাকবে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি আরএএফ টর্নেডোজ যুদ্ধ বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

টেরিজা মে বলেছেন, এ হামলা ছিল যথার্থ এবং সম্পূর্ণ ব্রিটেনের স্বার্থের অনুকূলে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এ হামলার মাধ্যমে তারা সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করছে না কিংবা সিরিয়ার ক্ষমতায় পালাবদল ঘটানোর চেষ্টাও করছে না।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এ হামলাকে ‘খুবই সফল’ হিসেবে বর্ণনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় হামলার বিকল্প ছিল না: টেরিজা

আপডেট সময় ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮