ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

শিক্ষার উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে: প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

উন্নত বিশ্বের দেশগুলোর মতো দেশেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রধান বিচারপতি আমিন আহম্মাদের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সভায় তিনি এ আহবান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘উন্নতদেশে বিত্তবানরা শিক্ষা ও সমাজকল্যানে বিভিন্ন সামাজিক সংগঠনে যেভাবে অনুদানে এগিয়ে আসে, বাংলাদেশের বিত্তবান ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠন অনুদানের ক্ষেত্রে এগিয়ে আসে না। যা হত্যাশা ব্যঞ্জক।’

তিনি বলেন, ‘বিচারপতি আমিন আহম্মদ অনেক যুগান্তকারী রায় দিয়ে গেছেন। যা বিচার বিভাগের জন্য নিয়ামক হিসেবে রয়েছে।’

বিচারপতি আমিন আহম্মাদ মানবতার জন্য নিবেদীত হয়ে কাজ করেছেন উল্লেখ করে সাবেক এই প্রধান বিচারপতির মতো সমাজকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে সকলকে আহবান জানান প্রধান বিচারপতি।

কঠোর অধ্যাবসয়ের মধ্যে দিয়ে ভবিষ্যত গড়ে তোলার উপদেশ দিয়ে অনুষ্ঠানে উপস্থিত আইন শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতি বলেন, ‘এজন্য প্রয়োজন গুনগত নিবিড় অধ্যাবসায়, গঠনমূলক সমালোচনার সক্ষমতা অর্জন করা।’

বিচারপতি আমিন আহম্মাদের স্মৃতি চারণ ও গোল্ড মেডাল প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিচারপতি আমিন আহম্মাদ ট্রাস্ট।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১৫ সালে এবং ২০১৬ সালে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকারী দুই শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিচারপতি কাজী এবায়দুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মীর হাশমত আলী। এসময় উপস্থিত ছিলেন বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি এম আর হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদন শুরুর ছাড়পত্র পেল বায়েরা

শিক্ষার উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮