ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পাই না: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যে ভেজালের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পান না তারা।

বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনারটি আয়োজন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’।

ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে, তবে ভোক্তাকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দেশব্যাপী পদক্ষেপ গ্রহণের ফলে এখন সুফল পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে, সে মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভেজালের বিরুদ্ধে বিগত ৮ বছরে দেশব্যাপী বিপুল সংখ্যক অভিযান ও জেল-জরিমানা করা হয়েছে। সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন তিনি। ভোক্তার অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসায়ীদের সঙ্গে সুস্পর্ক রেখেই সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

তোফায়েল বলেন, ‘সরকারের বিশেষ ব্যবস্থা গ্রহণের ফলে এখন আর কোনো খাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, ক্যাব-এর সভাপতি সাবেক সচিব গোলাম রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর নজরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম

এখন আর ফরমালিন ব্যবহারের অভিযোগ পাই না: তোফায়েল

আপডেট সময় ০৯:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮