ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

২৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

৩৬তম বিসিএসের নন-ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে ২৮৪ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, পিএসসির ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা কর্মকর্তা পদে ১০২ জন, উপজেলা সহকারী প্রকৌশলী পদে ২৫ জন, রেল মন্ত্রণালয়ের সহকারী সার্জন পদে ১৮ জনসহ ৪৪টি পদে ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শূন্যপদের চাহিদার প্রেক্ষিতে ৩৬তম বিসিএসের ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন–এমন প্রার্থীদের মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়। এক্ষেত্রে ৩৬তম বিসিএস প্রার্থীদের অর্জিত মেধাক্রম ও কোটা পদ্ধতির ভিত্তিতে ১ম শ্রেণির পদে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে। প্রথম শ্রেণির পদের সুপারিশ সম্পন্ন হয়েছে। এখন ২য় শ্রেণির পদে সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, নন-ক্যাডারে তিন হাজার ৩০৮ জন প্রার্থীর মধ্যে দুই হাজার ৬৫০ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

২৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

আপডেট সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮