ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার যুক্তরাজ্যকে পাল্টা হুশিয়ারি দিল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্য থেকে রাশিয়ার ২৩ কূটনীতিককে বের দেয়ার জবাবে রাশিয়াও যুক্তরাজ্যের কূটনীতিকদের বহিষ্কারের হুশিয়ারি দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারাও ‘শীঘ্রই’ রাশিয়া থেকে ব্রিটেনের কূটনীতিকদের বহিষ্কার করবে। সের্গেই লাভরভ রাশিয়ার মিডিয়াকে খবরটি নিশ্চিত করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যে সাবেক এক গুপ্তচর ও তার মেয়ের ওপর রাশিয়ার তৈরি নার্ভ এজেন্ট বা বিষ প্রয়োগ করার বিষয়ে মস্কো কোনো ব্যাখ্যা দিতে অস্বীকার করার পর যুক্তরাজ্য রাশিয়ার দূতদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মস্কো ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের অভিযোগকে ‘উন্মাদনা’ বলে আখ্যায়িত করে।

সাংবাদিকরা যুক্তরাজ্যের দূতদের কখন রাশিয়া থেকে বহিষ্কার করা হবে তা জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলে, ‘আমি নিশ্চিত করছি, খুব শীঘ্রই এটা করা হবে।’ লাভরভ আরও বলেন যুক্তরাজ্য ব্রেক্সিট অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া নিয়ে ঝামেলায় পড়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে।

রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলি স্ক্রিপাল (৩৩) বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের ওপর যে বিষ প্রয়োগ করা হয়েছে তা নভিচক শ্রেণির। এই ধরনের নার্ভ এজেন্ট বা রাসায়নিক অস্ত্র রাশিয়ায় তৈরি করা হয় বলে জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, এই ইস্যুতে তারা তাদের ‘সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী’ যুক্তরাজ্যের পাশে থাকবে এবং রাশিয়ার দূত বহিষ্কারের সিদ্ধান্তকে তারা সমর্থন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার যুক্তরাজ্যকে পাল্টা হুশিয়ারি দিল রাশিয়া

আপডেট সময় ০৮:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮