ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

বিমান দুর্ঘটনায় আহত শাহ‌রিন ঢামেকে ভর্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহ‌রিন আহমেদকে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি০০৭২ ফ্লাইটে তাকে ঢাকা আনা হয়।

পরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে করে শাহ‌রিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে- কিছু দিনের মধ্যে সবাই দেশে ফিরতে পারবেন।

কাঠমান্ডুতে চিকিৎসাধীন ছিলেন ১০ বাংলাদেশি। এর মধ্যে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল-কেএমসিতে চিকিৎসাধীন শাহরিন আহমেদ, আলমুন নাহার অ্যানি, কামরুন্নেসা স্বর্ণা ও মেহেদী হাসানকে বাংলাদেশে আনার ব্যাপারে অনাপত্তি দেয়া হয়েছে।

তারা যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারবেন। এর মধ্যে শাহরিন আহমেদকে নিয়ে আজই দেশে ফিরছেন তার ভাই লেফটেন্যান্ট কর্নেল সরফরাজ আহমেদ। বাকি তিনজনকেও শিগগিরই দেশে পাঠানো হবে বলে জানান রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

শাহরিন দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হবে বলে জানান এর সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, আজ এক রোগী আসবেন বলে আমরা জানতে পেরেছি। বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে। আমাদের আবাসিক সার্জন পার্থ শঙ্কর রায়কেও বলা হয়েছে। অ্যাম্বুলেন্সও প্রস্তুত আছে। দেশে এলেই তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হবে।

কাঠমান্ডুর ওম হাসপাতালে চিকিৎসাধীন ডা. মো. রেজওয়ানুল হককে বুধবার সিঙ্গাপুরে নিয়ে গেছেন তার বাবা মোজাম্মেল হক।

নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলী ও কাঠমাণ্ডু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এমরানা কবির হাসিকে দিল্লিতে পাঠানো হবে।

এর মধ্যে ইয়াকুবকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। তবে ফুসফুসসহ ৩৫-৪০ শতাংশ পুড়ে যাওয়া হাসির অবস্থা সংকটাপন্ন।

বাকি তিন বাংলাদেশির কাঠামান্ডুতেই চিকিৎসা চলবে। এর মধ্যে শেখ রাশেদ রুবাইয়াত ও কবির হোসেন কাঠমান্ডু মেডিকেল কলেজের আইসিইউতে এবং মো. শাহীন বেপারি এ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

স্থানীয় সময় সোমবার বেলা ২টা ১৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় ইউএস-বাংলার বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের এস২-এজিইউ বিমান।

বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে বিমানে আরোহীর মধ্যে ২৫ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ১০ বাংলাদেশিকে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদন শুরুর ছাড়পত্র পেল বায়েরা

বিমান দুর্ঘটনায় আহত শাহ‌রিন ঢামেকে ভর্তি

আপডেট সময় ০৮:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮