ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি নেই তাই দলীয় কার্যালয়ে উঠেছেন মানিক সরকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ত্রিপুরার সদ্য বিদায় নেয়া মুখ্যমন্ত্রী মানিক সরকার স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্যকে নিয়ে তার দল সিপিএমের রাজ্য অফিসে উঠেছেন বসবাসের জন্য।

২০ বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকা মানিক সরকারের ব্যক্তিগত কোনো বাড়ি নেই। গতকাল মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নিয়ে সরকারি বাসভবন ছাড়ার পর থাকার জায়গা নেই বলে দলীয় কার্যালয়ের অতিথি কক্ষে বসবাস শুরু করেন তিনি।

সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিজন ধর সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন। খবর এনিডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

দলীয় কার‌্যালয়ের রান্নাঘরে নিরামিষভোজী এ নেতার খাবার তৈরি করা হচ্ছে বলে জানান অফিস সেক্রেটারি হরিপদ দাস।

হরিপদ জানান, তার (মানিক) কাছে বই, কাপড় এবং কিছু সিডি দেয়া হয়েছে। যদি নতুন সরকার তার থাকার জন্য কোয়ার্টার বরাদ্দ করে তাহলে তিনি এখান থেকে স্থানান্তর হতে পারেন।

ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে যায় মানিক সরকারের দল সিপিএম। নির্বাচনে বিজয়ী কট্টর হিন্দুত্ববাদী দল বিজিপি আজ শুক্রবার ওই রাজ্যে নতুন সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজিপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।

এর আগে গতকাল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে সস্ত্রীক দলীয় কার‌্যালয়ে ওঠেন নিঃসন্তান মানিক-পাঞ্চালি দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ি নেই তাই দলীয় কার্যালয়ে উঠেছেন মানিক সরকার

আপডেট সময় ১০:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮