ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

পেরুতে সড়ক থেকে বাস ছিটকে পড়ে নিহত ৪৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পেরুর দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক থেকে ছিটকে একটি যাত্রীবাহী বাস ১০০ মিটার গভীর গিরিসংকটে পড়ে অন্তত ৪৪ যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।

চলতি বছরে দেশটির ঝুঁকিপূর্ণ রাস্তায় এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। বুধবার দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে, সেই আরেকিপা অঞ্চলের গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেছেন, পেরুর জাতীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বাসটিতে প্রায় ৪৫ যাত্রী ছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান রে লাতিনো। কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে পুলিশ। যাত্রীর সংখ্যা আরও বেশি হবে বলে মন্তব্য পুলিশের। তাদের যুক্তি, পথে বাসটিতে যেসব যাত্রী উঠেছিল প্রাথমিক রেজিস্টারে তাদের উল্লেখ নেই।

আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে দুর্ঘটনাটি ঘটে। এর আগে জানুয়ারির প্রথম দিকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছিলেন।

তবে দেশটির সড়কে বারবার প্রাণহানি সত্ত্বেও তা রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এ অঞ্চলের অধিকাংশ সড়ক সরু ও আঁকাবাঁকা হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে বলে ধারণা স্থানীয়দের।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

পেরুতে সড়ক থেকে বাস ছিটকে পড়ে নিহত ৪৪

আপডেট সময় ০৪:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮