ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ ‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’

ব্রাজিলে নাইট ক্লাবে হামলায় নিহত ১৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও আট নারী রয়েছেন। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার ভোররাতে সিয়েরা রাজ্যের রাজধানী ফোর্তালিজার শহরে ফরো দো গাগো ক্লাবে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভেতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ শুরু করে। হামলাকারীরা মাদকপাচার ও বিকিকিনির সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।

সিয়েরা রাজ্যের নিরাপত্তামন্ত্রী আন্দ্রি কোস্তা জানিয়েছেন, এ হামলায় ১৪ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় ভীত ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

‘এ ধরনের ঘটনা একবারই ঘটে; যেমন সারা বিশ্বেই ঘটে থাকে, ৫০-৬০ জন নিহত হন,’ সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গ্লোবো নিউজ নেটওয়ার্ক।

এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ‘পুলিশের কিছু করার নেই’ বলেও মন্তব্য করেন আন্দ্রি কোস্তা। ২০১৫ সালেও সিয়েরার অপর একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

ব্রাজিলে নাইট ক্লাবে হামলায় নিহত ১৪

আপডেট সময় ০১:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮